জগন্নাথপুরে আমন ধান সংগ্রহ উদ্বোধন

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

জগন্নাথপুরে আমন ধান সংগ্রহ উদ্বোধন

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে অভ্যান্তরীন আমন ধান সংগ্রহ উদ্বোধন হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে আমন ধান সংগ্রহ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুদবল নেতা আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা সদর খাদ্য গুদাম কর্মকর্তা শিবু ভূষন পাল, রাণীগঞ্জ ইউনিয়ন খাদ্য গুদাম কর্মকর্তা নিপম সুমের, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, খাদ্য গুদাম কর্মচারী নিরঞ্জন বিশ্বাস ও উপজেলার মিপুর ইউনিয়নের নজিপুর গ্রামের ধান বিক্রেতা কৃষক হোছন আলী প্রমূখ।

 

 

 

জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শিবু ভূষন পাল জানান, ১৩৬০ টাকা মণ দরে জনপ্রতি ২ টন করে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31