সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩ সহোদর আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই বিন আমিন এবং এএসআই কামাল উদ্দিন, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহারসহ সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নন জিআর মামলা নং-৪৭/২৫ এর আসামী জগন্নাথপুর উপজেলার কদমতলা গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে শরীফ মিয়া (৪০), বাদশা মিয়া (৪৪), জুনুর মিয়া (৩০) সহ ৩ সহোদরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের ২০ নভেম্বর বৃহস্পতিবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।