সুনামগঞ্জে জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশা’র কম্বল হস্তান্তর

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

সুনামগঞ্জে জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশা’র কম্বল হস্তান্তর
‎প্রতিনিধি  / সুনামগঞ্জ ::
‎বেসরকারি সাহায্য সংস্থা ‘আশা’ শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য সুনামগঞ্জ  জেলা প্রশাসককের কাছে  ৪০০ পিস উন্নত মানের কম্বল হস্তান্তর করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২০ নভেম্বর)  বিকেলে সুনামগঞ্জ  জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এঁর কাছে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে “আশা’ সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে ৪০০ পিস কম্বল হস্তান্তর করেন আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার  নজরুল ইসলাম প্রধান সহ আশা’র কর্মকর্তাগণ ।
‎এসময় আরও উপস্থিত ছিলেন,আশা’র সুনামগঞ্জ জেলার এসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার-মো:আরাফাত আহমেদ, সুনামগঞ্জ সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার -সিদ্দীকুর রহমান, সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রাসেল আহমেদ এবং সদর-১ ব্রাঞ্চের সহহারী ব্রাঞ্চ ম্যানেজার সেলিম পারভেজ সহ আরো অন্যান্যরা।
‎এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস বলেন,বেসরকারি প্রতিষ্ঠান “আশা” শীতার্ত, ছিন্নমূল ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের সামাজিক কাজগুলা অব্যাহত থাকুক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31