নির্বাচন এবং গণভোট এক দিনে করাই ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

নির্বাচন এবং গণভোট এক দিনে করাই ভালো: অর্থ উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

আলাদা দিনে নির্বাচন ও গণভোটের আয়োজন হলে সেটি অনেক চ্যালেঞ্জের হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘নির্বাচন এবং গণভোট এক দিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।’

 

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

 

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে এর বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট বাড়বে।’

 

 

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে। বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

এ সময় সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31