উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

 

গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা গণভোট আইন অনুমোদন করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এর আগে গত ২০ নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে।

 

 

ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ নিয়েই আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31