জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিসভা

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিসভা

 প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৭ নভেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে ও স্থানীয় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শিক্ষক সৈয়দ নুর, সাদ্দাম হোসেন, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা জুবায়ের আহমদ, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খেজর, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, হুমায়ূন কবির, রিয়াজ রহমান, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, হাফিজ শাহিনুর রহমান প্রমূখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31