ধর্মপাশায় বোর ধানের বীজতলা প্রস্তুতে ব্যাস্থ সময় পার করছে কৃষক

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

ধর্মপাশায় বোর ধানের বীজতলা প্রস্তুতে ব্যাস্থ সময় পার করছে কৃষক

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কৃষক কৃষাণীরা বোর ধান আবাদের জন্য বীজতলা তৈরী করার জন্য ব্যাস্থ সময় পার করছেন।

 

 

 

হাওরাঞ্চলে পানি কমতে শুরু করতেই ধর্মপাশার ও মধ্যনগরের কৃষকরা নেমে পড়েছেন বোরো আবাদের প্রস্তুতিতে। ধীরে ধীরে জমি জেগে ওঠায় ব্যস্ত সময় পার করছেন তারা। যেদিকে চোখ যায় জমি সমতল করা, বীজতলা বানানো আর জমি প্রস্তুতে তাদের তৎপরতা চোখে পড়ার মতো।

 

 

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুই উপজেলায় (ধর্মপাশা-মধ্যনগর) ১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে শনিবার পর্যন্ত প্রায় ১০০০ হেক্টরে বীজতলা তৈরি শেষ হয়েছে। বাকিটুকুও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
ধর্মপাশা ও মধ্যনগরের কৃষকেরা বলছেন, এবার বর্ষার পানি আগেভাগেই নেমে যাওয়ায় সময়মতো বীজতলা তৈরিতে কোনো প্রতিবন্ধকতার আশঙ্কা নেই।

 

 

 

টগার হাওরের কৃষক মির্জা রেজাউল করিম রেজু জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ঠিক সময়ে চারা রোপণ করা যাবে। ধারাম হাওরের কৃষক শফিক মিয়া বলেন আবহাওয়া অনুকূলে থাকায় তিনি স্বস্তিতে আছেন।

 

 

সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার বলেন, এবছর পানি সময় মতো জমি থেকে নামায় ও আবহাওয়া অনুকুলে থাকায় বীজতলা সময় মতো তৈরী করতে পেরেছে কৃষক। আশা করি সময় মতো বোর ধান রুপনের কাজ শুরু করা যাবে।

 

 

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত বলেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই বীজতলা প্রস্তুত শতভাগে পৌঁছে যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে সময় মতো বোর ফসলের ধান রোপনে কাজ করতে পারবে কৃষক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31