জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথীবি বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে।

 

 

১ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ, আলোচনাসভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা, প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়েছে। উৎসব প্রাঙ্গনে ৩টি স্টল বসেছে। এর মধ্যে সবাইকে আকৃষ্ট করেছে পিঠা উৎসব স্টল। এতে হাতে তৈরী নানা ধরণের বাহারী পিঠায় মুগ্ধ করেছে সবাইকে।

 

 

দিনব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ গ্রহণ করেন। ফলে তারুণ্যের উৎসবকে ঘিরে লোকে লোকারণ্য হয়ে উঠে উপজেলা পরিষদ প্রাঙ্গন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031