প্রত্যেক উপজেলা থেকে ২টি নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

প্রত্যেক উপজেলা থেকে ২টি নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃঃ

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রত্যেক উপজেলা থেকে দুটি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মহাখালীতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

 

তিনি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যেক উপজেলা থেকে দুটি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন।’স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জনদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডা. মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি। আশা করি, আগামীকালের মধ্যে ১ হাজার নমুনা পরীক্ষা করতে পারব।

 

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে।এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বা আমরা করতে পেরেছি। গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। সুখবর হলো, যে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।’করোনা চিকিৎসায় ঢাকায় চারটি, ঢাকার বাইরে ছয়টি হাসপাতাল প্রস্তুত রয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ আরও দুটি হাসপাতাল প্রস্তুত হচ্ছে বলেও জানান ডা. মো. হাবিবুর রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930