২৬ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

২৬ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক

লন্ডন বাংলা ডেস্ক ::

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক ২৬ বছর পর মুক্তি পেয়েছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- ২ থেকে মুক্তি পান তিনি। এরপর তিনি দুপুর দেড়টার দিকে লাল রঙের একটি গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান।

রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরী থানার দিন মোহাম্মদের ছেলে। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার করা মামলায় কারাভোগ করছিলেন।

 

 

কারাগার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাভোগ করছিলেন। পরে ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্ধী হিসেবে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ আটক ছিলেন।

 

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন জানান, দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্ধী হিসেবে তিনি কারাগার-২ আটক ছিলেন। দুপুরে বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31