জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানী

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানী

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরসহ অন্যান্য হাওরের আগাম বোরো ফসল রক্ষা বাঁধ প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

 

 

৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণশুনানী অনুষ্ঠিত হয়।

 

 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ইউপি সদস্য সুজাত মিয়া, লিলু মিয়া, অনিল চন্দ্র দাস. সাবেক ইউপি সদস্য আহমদ আলী, রনধীর কান্তি দাস রান্টু, সাব্বির আহমদ, সমাজসেবক ছায়াদ মিয়া, লেবন মিয়া প্রমূখ।

 

 

এতে সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, ইউপি সদস্য মফিজুর রহমান চৌধুরী, রুবেল মিয়া, নারী ইউপি সদস্য সালমা বেগম, সমাজসেবক গোলাপ মিয়া, হানিফ উল্লাহ, আরজু মিয়া, তাজুদ মিয়া, তোতা মিয়া, জুয়েল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকগণ অংশ গ্রহণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31