বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিলে অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিলে অনুষ্ঠিত

প্রতিনিধি / সিলেট ::

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “বেগম খালেদা জিয়া কোনও একটি রাজনৈতিক দলের সীমাবদ্ধ নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।”

 

 

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, “বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। সামনে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন- এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্ধারিত লড়াই। বিএনপি প্রস্তুত, জনগণ প্রস্তুত-দেশ পরিবর্তনের সময় এসে গেছে।”

 

 

কাইয়ুম চৌধুরী বলেন,“গত কয়েক বছরে অস্থিতিশীলতা, অব্যবস্থাপনা, লুটপাট ও গণতন্ত্রহীনতার যে অবসান মানুষ চায়-সেই লক্ষেই বিএনপি কাজ করছে। আমরা চাই একটি মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার, যেখানে জনগণের ভোটই রাষ্ট্রক্ষমতার একমাত্র ভিত্তি হবে।”

 

 

তিনি বলেন,“ন্যায়বিচারহীন মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থেকেছেন। আমরা বিশ্বাস করি-জনগণের রায় কখনো বিভ্রান্ত হয় না। ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটের শক্তিতেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

 

 

দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দেশ-বিদেশে মানুষের উদ্বেগ–আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতি প্রত্যাশা করে-বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।”

 

 

একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, সহসভাপতি শহিদ আহমদ (চেয়ারম্যান),জেলা বিএনপির নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, উপদেষ্টা কামরুল হাসান শাহীন, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

 

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শমছু,দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ,মুরাদ হোসেন, জসিম উদ্দিন, জয়নাল আহমদ রানু, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, আশরাফুল আলম বাহার, মোতাহির হোসেন জুনেদ, আফরোজ মিয়া, পাবেল রহমান, রায়হানুল হক, মহরম আলী, ইমরান গাজী, জামিল আহমদ, সাইদুল ইসলাম, জামাল আহমদ, তারেক আহমদ, লিটন আহমদ, আশিকুর রহমান আশিক, জাহেদ আহমদ, এমদাদ হোসেন, ফয়জুর রহমান, আখতার হোসেন, রাজু আহমদ, জামাল আহমদ জুমন, সাহিন আহমদ, রাসেল আহমেদ, শাহরিয়ার জুয়েল, নিজাম উদ্দিন, সুহেল আহমদ, মো. মিছবাহ, রুহেল আহমেদ,ফয়সাল আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

 

 

জেলার প্রতিটি মসজিদে জুম্মার নামাজ শেষে একই কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষও নিজ নিজ উপায়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনায় অংশ নেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31