ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আখলাকুর রহমান সংবর্ধিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫

ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আখলাকুর রহমান সংবর্ধিত

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের নেতৃত্বে ইউনিয়নের সার্বিক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা উন্নয়নসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।

 

তারই ধারাবাহিকতায় পূর্ব তিলাপাড়া গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করায় গ্রামবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান আখলাকুর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়। গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিন পর একজন জনপ্রতিনিধি এলাকায় বাস্তব উন্নয়নের ছোঁয়া এনেছেন। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, এই সম্মান আমার একার নয়, পুরো ইউনিয়নবাসীর। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার কাজের প্রেরণা।

 

মঙ্গলবার রাতে পূর্ব তিলাপাড়া গ্রামের জামেয়া ইসলামীয়া হক্কানিয়া তিলাপাড়া মাদ্রাসা প্রাঙ্গনে গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এম.এ মুকিত।

 

মুফতি বেলাল আহমদ ও মাওলানা লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বক্তরা বলেন, আখলাকুর রহমান ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার পরিকল্পিত সামগ্রিক উন্নয়ন মূলক কাজ পরিচালনা করছেন। অবহেলিত ইউনিয়নের পড়ে থাকা রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মডেল ইউনিয়নে পরিনত হচ্ছে বুরুঙ্গা বাজার ইউনিয়ন। বিশেষ করে পূর্ব তিলাপাড়া গ্রামের বিভিন্ন স্থানে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে তিনি গ্রামবাসীর আস্থার জায়গায় স্থান পেয়েছেন আখলাকুর রহমান। জনগণের দোরগোড়ায় স্থানীয় সরকারের নাগরিক সেবা পৌঁছে দিতে তার আন্তরিকতা ও দায়িত্বশীলতা অব্যাহত রাখার আহবান জানান তারা। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সালমান ফারসি।

 

বক্তব্য রাখেন,জালালাবাদ হোমিওপ্যাথিক কলেজ এন্ড হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: ইমদাদুল হক, সমাজসেবী আব্দুল মতিন, হাফেজ আব্দুল রকিব শাহান, মাওলানা লুৎফুর রহমান, হেলাল আহমদ, ইউপি সদস্য ছাদিকুর রহমান খাঁন, মেনন দেব, শেখ আসাদুজ্জামান জুবায়ের, আতিকুর রহমান, হুশিয়ার আলী, সাবেক ইউপি সদস্য সুলেমান আলী, সমাজসেবী মকদ্দুছ আলী, আব্দুল হক, আব্দুল আহাদ,মন্নান মিয়া, শিক্ষক আলতাব আলীসহ অনেকেই।

 

এসময় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সপ্না বেগম, ইউপি সদস্য আব্দুল মুমিনকেও সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে আল-ফাল্লাহ ইসলামি সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী এম. ইকবাল আহমদ ফুল দিয়ে অতিথিকে স্বাগত জানান।

 

পরে দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করেন মাওলানার শাহনুর আহমদ।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031