জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

 

 

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ দিবসের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন।

 

 

 

জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ।

 

 

বক্তব্য রাখেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেম্বার আবিবুল বারী আয়হান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, আবদুল হক প্রমূখ।

 

 

এতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930