সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী-যুবলীগের সহ-সম্পাদক দিদার আহমদ (৪২) গ্রেফতার কার হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের দিক নিদের্শনায় ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশদল অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং- ১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামী দিদার আহমদ(৪২), পদবী- সহ-সম্পাদক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগ, পিতা-মৃত মানিক মিয়া, সাং-আলমপুরকে গ্রেফতার করা হয়। ২০ ডিসেম্বর শনিবার গ্রেফতারকৃতকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।