দোয়ারাবাজারে বিদেশি মদসহ র‍্যাবের খাঁচায় মাদক কারবারি 

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

দোয়ারাবাজারে বিদেশি মদসহ র‍্যাবের খাঁচায় মাদক কারবারি 
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার ৬০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব- ৯।
র‍্যাব- ৯, সিপিসি- ৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত জহুর উদ্দিনের পুত্র মো. আমীর উদ্দিনকে (৪৮) আটক করে। তার দেওয়া তথ্যমতে তার বসতবাড়ির খড়ের গাদার ভেতরে তল্লাশি চালিয়ে ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

দোয়ারাবাজারে বিদেশি মদসহ র‍্যাবের খাঁচায় মাদক কারবারি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31