সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তিনি দেশে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।
এদিন দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪টি ছবি শেয়ার করেন তিনি। সেখানে তারেক রহমান লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা।’
এর আগে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরুসহ একে একে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।
বর্তমানে তারেক রহমান তার জন্য প্রস্তুতকৃত ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। সেখানে ভাষণ শেষে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।