সড়কে প্রাণ ঝরল যুবকের

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

সড়কে প্রাণ ঝরল যুবকের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের চুনারুঘাট সড়কের দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার পুত্র।

 

 

 

চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান- চুনারুঘাট নতুন ব্রীজ থেকে একটি মোটর সাইকেল চুনারুঘাটের উদ্যেশ্যে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

 

এতে ঘটনাস্থলেই নিহত হন রনি মিয়া নামে এক যুবক।

Spread the love