বিপিএল: সিলেটে বিভিন্ন অভিযোগে আটক ৬

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

বিপিএল: সিলেটে বিভিন্ন অভিযোগে আটক ৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে যাত্রা শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’র ১২তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স।

 

এ ম্যাচকে কেন্দ্র করে টিকিট কালোবাজারীসহ বিভিন্ন অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়েছে।

 

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। তবে এরমধ্যে টিকিট কালোবাজারীর অভিযোগে আটক করা হয়েছে অন্তত ৩জনকে।

 

তবে তাৎক্ষনিক তাদের নাম ঠিকানা বা বিস্তারিত পরিচয় জানাতে পারেনি সিলেট মাহানগরীর এয়ারপোর্ট থানাপুলিশ।

 

 

ওসি শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারীই নয়, দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ায় এবং আরও কিছু অনিয়মের অভিযোগে এ ৬জনকে আটক করা হয়।

 

তাদের বর্তমানে এয়ারপোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

 

তাদের ব্যাপারে পরবর্তীতে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি মোবাশ্বির।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31