শাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৮জন

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

শাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৮জন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন প্রায় ৪৮জন শিক্ষার্থী।

 

 

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষে বিষয়টি এমনই দাঁড়াচ্ছে। এবার মোট আবেদন করেছেন ৭৫ হাজার ৪৬জন শিক্ষার্থী। এবার ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর পাশাপাশি অতিরিক্ত আরও ৭৭টি আসন সোসাইটিজ মেরিট অ্যালোকেশন কোটার জন্য সংরক্ষিত।

 

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ সেলিম এসব তথ্য নিশ্চিত করেন। গত ৫ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়।

 

জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি বিকাল তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিট ও  পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা ও সিলেট—এই দুই স্থানের কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031