সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাধবী রাণী দাসের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর বলেন, সদর হাসপাতালের নার্স মাধবী রাণী দাস গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলায় ব্যথা ও জ্বরে ভুগছেন। এ সমস্যা নিরাময় না হওয়ায় ওই নার্সের আশঙ্কা তিনি করোনায় আক্রান্ত কিনা? এ কারণে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য তাকে আইইডিসিআরে পাঠানো হয়েছে।