সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কর্মরত অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম। প্যারেডে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেডের সার্বিক মান পর্যবেক্ষণ করে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে নিয়মিত প্যারেডের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারদের ব্যবহৃত সরকারি গাড়ি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি গাড়িগুলোর গুণগত মান, সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।