সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন সোমবার।
দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিচে তুলে ধরা হলো-
ঢাকা-৪ আসনে বিএনপির তাভীর আহমেদ রবীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৪ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল
খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
কক্সবাজার -৩ আসনে বিএনপির লুৎফর রহমান কাজল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী লুৎফর রহমান কাজল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
কুমিল্লা-১ আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেন
কুমিল্লার দাউদকান্দি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র জমা দিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু।
রাজশাহী-১ আসনে জামায়াতের প্রার্থী আমির অধ্যাপক মুজিবুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম. নাসের রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এম. নাসের রহমান আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঢাকা-১৭ আসনের জামায়াতের ডা. খালিদুজ্জামান
ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. এস এম খালিদুজ্জামান।
টাঙ্গাইল-৮ আসনে বিএনপির অ্যাডভোকেট আহমেদ আযম খান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
ময়মনসিংহ-১০ আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আসন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান মনোনয়ন পত্র দাখিল করেন।
টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম সিদ্দিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৭ (মির্জাপুর )আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বরাবর মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ৷
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আড়াইহাজার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমানের বরাবর মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ৷
নোয়াখালী-৪ আসনে বিএনপির মো. শাহজানান
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আজ জেলা সোমবার প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-১৮ আসনে বিএনপি এসএম জাহাঙ্গীর
ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষেরপ্রার্থী এসএম জাহাঙ্গীর মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ সোমবার।