বগুড়া-৭ আসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, এখানেও ‘বিকল্প’

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

বগুড়া-৭ আসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, এখানেও ‘বিকল্প’

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।

 

 

 

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে গাবতলী ও শাহজাহানপুর উপজেলা বিএনপি শীর্ষ স্থানীয় নেতারা মনোনয়নপত্র দাখিল করেন।

 

এদিকে একই আসনে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেলে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31