পাঁচ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

পাঁচ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

 

 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আলীনগর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

 

 

 

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930