তাজপুর কলেজের এইচএসসি ২০০৯-২০১০ ব্যাচের বন্ধুমহলের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশের কলকারখানা, বাজারঘাট ও বেশির ভাগ কর্মস্থল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো অভাব আর খিদার জ্বালায় দিন কাটাচ্ছে। ব্যতিক্রম নয় সিলেটের ওসমানীনগর।
সারাদেশের মতো উপজেলায় সৃষ্ট এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ওসমানীনগরের একদল উদ্যমী তরুণ। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে উপজেলার তাজপুর ডিগ্রী কলেজ’র এইচএসসি ২০০৯-২০১০ ব্যাচের বন্ধুমহল পাশে দাড়িয়েছে যার যার এলাকার অসহায় মানুষের পাশে। ১৬জনের অর্থায়নে আজ শুক্রবার স্থানীয় গোয়ালাবাজারে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শুরু হয় তাঁদের ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম।
বন্ধুদের উদ্যোগে প্রথম অবস্থায় ৬৫ টি পরিবারের জন্য পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবন ও একটা সাবানের ৬৫টি প্যাকেট প্রস্তুত করা হয়। প্রত্যেকের ব্যক্তিগত আর্থিক সহায়তায় প্রথম অবস্থায় তারা এসব প্যাকেট গরিব-দুঃখী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন বলে জানা গেছে।
আয়োজকরা জানান, সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে আমরা কজন বন্ধু মিলে ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আসুন আমরা সবাই মানুষ ও মানবতার পাশে দাঁড়াই। আমার আপনার সাহায্যে হয়তো কিছু লোকের কষ্ট লাঘব হবে। একইসঙ্গে সবাই চেষ্টা করি সরকারের দেয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার।
তাজপুর ডিগ্রী কলেজ’র এইচএসসি ২০০৯-২০১০ ব্যাচের বন্ধুমহলের গিয়াসুর রহমান বলেন, আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু গনকে তাদের এমন মহৎ কাজ জন্য। সরকারের পাশাপাশি এই এলাকার অনকে ধনী ও বিত্তবানদের এগিয়ে আসলে হয়তো হতদরিদ্র নিম্মবিত্তদের কষ্ট কিছোটা হলেও লাগাব হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728