সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদনের খবর জানালেন শিক্ষা উপদেষ্টা, উচ্ছ্বাস শিক্ষার্থীদের

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদনের খবর জানালেন শিক্ষা উপদেষ্টা, উচ্ছ্বাস শিক্ষার্থীদের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে চলমান আন্দোলনের স্থলে মোবাইল ফোনে শিক্ষার্থীদের এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষা উপদেষ্টা মোবাইল ফোনে কল করে অধ্যাদেশ অনুমোদনের খবর শিক্ষার্থীদের জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় অনেক শিক্ষার্থীই একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দে কেঁদেও ফেলেন। তাদেরে অনেকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ধরে স্লোগান দেন।

 

 

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আব্দুর রহমান বলেন, ‘আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031