জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রয়াত মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে শাহ মোবারক মঞ্জিলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আবদুল কাইয়ূম সিদ্দিকী।

 

 

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ইসমাইল খান, হাফিজ মাওলানা আহমদ শফি, মাওলানা আবদুল্লাহ আল মামুন, পীর ছালিক আহমদ, সেলিম মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

 

 

এ সময় প্রয়াত শাহ মোবারক উল্লাহ এর পুত্র বিশিষ্ট শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাকসহ উত্তরসুরিগণ উপস্থিত ছিলেন।

Spread the love