সিলেট ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
আজ সোমবার দুপুরে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সর্বমিত্র লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি বলে জানিয়েছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, ‘সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো ইস্যু হলে সেটি আমার কাছে আসবার কথা। এখন পর্যন্ত আমি এরকম কিছু পাই নাই। এর বাইরে কোনো বক্তৃতা, কোনো পোস্ট আমার কাছে বিবেচ্য বিষয় নয় এখন। আসলে তখন আমি আপনাদের জানাব।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) সর্বমিত্রের নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে ডাকসুতে সদস্য নির্বাচিত হন সর্বমিত্র চাকমা।