শাবিপ্রবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

শাবিপ্রবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। বিগত বছরগুলোর মতো এ বছরও প্রতিটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করে ভর্তি সম্পন্ন করা হবে। এজন্য সশরীরে উপস্থিত থেকে ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। ভর্তি কমিটির সদস্যসচিব এসব তথ্য জানান।

 

 

জানা যায়, ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ৫০০ মেরিটে থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি একই সময়ে ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের ৫০১ থেকে ৯৬০ মেরিটের ভর্তি চলবে। একইদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ‘এ-২’ (আর্কিটেকচার) ইউনিটের ১ থেকে ৩০ মেরিটের ভর্তি নেওয়া হবে। বিষয় নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (মেরিট) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে।

দুদিন রিরতি দিয়ে ৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (বিজ্ঞান) ইউনিটের ১ থেকে ২১৫ মেরিটের ভর্তি কার্যক্রম চলবে। একইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ থেকে ৮২ মেরিটের ভর্তি নেওয়া হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ১ থেকে ২৮৪ মেরিটের ভর্তির মধ্যে দিয়ে শেষ হবে প্রথম ধাপের ভর্তি কার্যক্রম।

 

 

জানা যায়, ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং সঙ্গে পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

 

এ বছরও গত বছরের মতো ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯০০ টাকা। একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনও একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধু সাবজেক্ট পরিবর্তন করা হবে। পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না। এ ছাড়া ভর্তি কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায় প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031