সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে অবসান ঘটলো। ৭ম বিশেষ নিয়োগ প্রক্রিয়ার আওতায় সারাদেশে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সুপারিশ ঘোষণা করা হয়।

 

সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে।

 

 

নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ সেবা বক্সে এবং http://ngi.teletalk.com.bd লিংকে পাওয়া যাবে।

 

নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031