জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় আহত ৩

প্রকাশিত: 3:42 PM, January 29, 2026

জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় আহত ৩

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রাম এলাকায় প্রধান সড়কে।

 

 

২৭ জানুয়ারি রাতে মিশুক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর শহরের ভবানীপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজান মিয়া (২৫), হলদারকান্দি গ্রামের মাহফুজুর রহমান (২৪) সহ ৩ জন যাত্রী আহত হন। আহতদের পথচারীরা উদ্ধার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

 

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. রুবেল নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30