লুনার বিজয় নিশ্চিতে ১০ বছর পর শিপন আহমদের স্বদেশ আগমন

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

লুনার বিজয় নিশ্চিতে ১০ বছর পর শিপন আহমদের স্বদেশ আগমন

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-২ আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদি লুনার ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিতে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে দীর্ঘ ১০ পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ।

 

শনিবার (৩১ জানুয়ারী) যুক্তরাজ্য থেকে একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্ধরে অবতরণ করবেন তিনি। দেশে এসেই ওই দিন শিপন আহমদ তাহসিনা রুশদী লুনার বিভিন্ন সভা সমাবেশ ও প্রচারণায় অংশ গ্রহন করেন।

 

এদিকে, যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদের স্বদেশ গমন উপলক্ষে সিলেট জেলা ও ওসমানীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্ধর প্রাঙ্গলে সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিমানবন্দর থান বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক সালে আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুরশেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন জিলাদ, সাবেক সাধারণ সম্পাদক সুয়ালীম করিম চৌধুরী, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনহার মিয়া, ইউপি সদস্য সামসুল ইসলাম শামীম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম, দয়ামির ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মুহিবুর রহমান, গোয়ালাবাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অয়েছ আহমদ, দপ্তর সম্পাদক সেবুল রানা, যুবদল নেতা হেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ রাজ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক জুনাইদ হোসাইন, সাবেক সদস্য সচিব সৈয়দ ইলিয়াস আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিটু আহমদ পাবেল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, হামলা মামলায় নির্যাতিত হয়ে সাবেক ছাত্র নেতা শিপন আহমদ যুক্তরাজ্যে গিয়েও দলের কথা দেশের মানুষের কথা ভূলেননি। প্রবাসে থেকেও দলীয় কার্যক্রম বেগবানের ধারাবাহিকতায় যুক্তরাজ্য যুবদলকে সু-সংগঠিত করার মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন স্বৈচ্চার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিপন আহমদ স্বদেশ গমনে তাহসিনা রুশদী লুনার নির্বাচনী বিজয় নিশ্চিত আরো বেগবান হবে। এম.ইলিয়াছ আলী যেভাবে এই অঞ্চলের উন্নয়ন করেছেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদী লুনাকে ধানের শীষে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রত্যাশা করেন তারা।

 

পরে যুক্তরাজ্য যুবদল নেতা শিপন আহমদ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তাহসিনা রুশদী লুনার সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেন। সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কোশল বিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নেন তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930