সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
জেলা প্রতিনিধি/সিলেটঃঃ
যেখানেই দূর্নীতি সেখানেই প্রতিরোধ এই প্রতিপাদ্যে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কার্যনির্বাহী সদস্য সাঈদ আনোয়ারের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট শহরের জিন্দাবাজারস্থ শেখ হাবিব মাল্টিমিডিয়া কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট রন চন্দ্র দেব।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উপদেষ্টা নাসির উদ্দিন ও বিশিষ্ট গীতিকার হাজী আনোয়ার হোসেন চিশতী।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন আজাদের সভাপতিত্বে বক্তরা বলেন, দুর্নীতি সমাজ, রাষ্ট্র ও মানবিক মূল্যবোধের জন্য একটি মারাত্মক হুমকি। ন্যায়, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি সুস্থ সমাজ গড়তে হলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব যেখানেই দুর্নীতি, সেখানেই প্রতিবাদ। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ দীর্ঘদিন ধরে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি মানবিক কার্যক্রমের ধারাবাহিতকতায় অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছে। প্রবাসীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকেই সাঈদ আনোয়ার প্রবাসে গিয়েও দুর্নীতিবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবেন।
এসময় সাঈদ আনোয়ারের সার্বিক সাফল্য কামনা করেন বক্তারা।
সভায় বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাসহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রমীক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন আজাদের উপর উদ্দেশ্যমূলক সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে প্রবাস যাত্রা উপলক্ষে সাঈদ আনোয়ারকে ম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রবীন সাংবাদিক এফ.এম.আলী ফয়েজের সহধর্মিনীর মৃত্যুতে ১মিনিট দাঁড়িয়ে শোক পালন করা হয়। সভায় সংগঠনের সদস্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্বৃতিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।