সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে একজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এক যুবককে ভর্তি করা হয়।স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন,৩৫ বছরের এই যুবক শুক্রবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার বাড়ি সিলেটে। সিলেটে আজ শনিবার ভোরে এসে পৌঁছেন। এরপর তাকে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা গেছে, এই যুবকের শরীরে করোনার সংক্রমণ নেই। যেহেতু পরিস্থিতি খারাপ, এজন্য তাকে বাসার কয়ারেন্টিনে না রেখে সোজা হাসপাতালের ভর্তি কয়ারেন্টিনে রাখা হয়েছে।