উখিয়ায় অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

উখিয়ায় অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কক্সবাজারের উখিয়া থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কামান্ডার জাহিদ হোসেন লালুকে (৪০) একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ আভিযানিক দল। জাহিদ আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ এবং সীমান্তে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াডন লিডার রেজোয়ানুল হকসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার।

 

 

গ্রেপ্তার জাহিদ হোসেন লালু (৪০) উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

সংবাদ সম্মেলনে লে. কর্নেল সায়মন সিকদার জানান, বুধবার সকাল ৭টায় উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত ঘরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্টি আরসা’র কমান্ডার জাহিদ হোসেন লালু অবস্থানের খবরে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথদল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে পাওয়া যায় বিদেশি একটি পিস্তল ও ২ টি গুলি।

 

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের পাশাপাশি গোয়েন্দা তথ্য অনুযায়ী, লালু দীর্ঘদিন ধরে আরসার প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সে মিয়ানমার ও বাংলাদেশে আরসার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি জড়িত ছিল। ইতোপূর্বে লালুর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প সমূহে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অগ্নিসংযোগসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031