ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এতে বলা হয়েছে, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

 

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

 

 

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর পরেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

 

 

মূলত প্রধান উপদেষ্টা তার পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেজন্য তার পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930