সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ৫ দিন তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ৫দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নির্বাচন শেষে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারী) থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু করা হবে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গেছেন।
ফলে এই পথে ৫দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।