বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াত আমির আটক

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াত আমির আটক
লন্ডন বাংলা ডেস্ক ::

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলালউদ্দিনকে আটক করেছে পুলিশ।

 

 

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

 

 

নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

 

 

আটক জামায়াত নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

এদিকে আটকের পর বেলালউদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে বহন করছিলেন।

 

 

সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ বেলালউদ্দিনকে আটক করা হয়েছে। গণনা চলছে। বেলালউদ্দিন বলছেন এটা ব্যবসায়ের টাকা।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930