বিশ্বনাথে নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রার্থী

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

বিশ্বনাথে নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রার্থী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ভোটার উপস্থিতি কম থাকলেও সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহন। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী বিশ্বনাথ উপজেলার ৩ প্রার্থী। নিজ নির্বাচনী আসনের ভোটার না হওয়ায় নিজেকে ভোট দিতে পারবেন না একজন প্রার্থী। আর অন্য প্রার্থী ভোট দিবে নির্বাচনী আসনের ওসমানীনগর উপজেলায়। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার ‘আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ভোট কেন্দ্রে দুই কন্যাকে সাথে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।

 

 

সকাল ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার ‘রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ভোট কেন্দ্রে দুই পুত্রকে সাথে নিয়ে প্রথম বারের মতো নিজের ভোট নিজেকে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ইলিয়াসপতন্তী  তাহসিনা রুশদীর লুনা।

 

 

সকাল ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার ‘কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মজুমদারী এলাকার ভোটার হওয়ায় জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নিজের ভোট নিজেকে দিতে পারবেন না।

 

 

তাছাড়া গনফোরাম মনোনীত ‘উদিয়মান সূর্য’ প্রতীকের প্রার্থী মুজিবুল হক নির্বাচনী আসনের ওসমানীনগর উপজেলার ভোটার হওয়া তিনি সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।  ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা নিজের প্রতিক্রিয়ায় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। সেই সাথে নিজের বুকে জমা থাকা কষ্টের কথা প্রকাশ করে বলেন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন এম. ইলিয়াস আলী। এখন পর্যন্ত আমরা তার কোন সন্ধান পাইনি। আজ আমার নয়, নির্বাচনে উনারই প্রতিদ্বন্দ্বীতাকারী করা কথা ছিল।

 

 

তিনি আরোও বলেন, ভোটার উপস্থিতি কম থাকলেও, শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহন। আশা করি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।

 

 

ভোটাধিকার প্রয়োগ করে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী বলেন, সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহন শুরু হওয়ার কথা থাকলেও আমি দেখেছি ব্যবস্থাপনার ঘাটতি ছিল। তবে ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে। তিনি আরোও বলেন, গতকাল (বুধবার দিবাগত) রাত থেকে দেওয়াল ঘড়ি প্রতীকের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তবে জনগণের শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন।

 

 

ভোটাধিকার প্রয়োগ করে ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মাওলানা আমির উদ্দিন বলেন, বেলা বৃদ্ধির সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোট উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহন।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930