কেন্দ্র পরিদর্শন: শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশাবাদ সারওয়ার আলমের

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

কেন্দ্র পরিদর্শন: শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশাবাদ সারওয়ার আলমের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম। পরিদর্শনকালে তিনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে গিয়ে অ্যাজেন্ট ও প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করে ভোটগ্রহণে কোনো সমস্যা হচ্ছে কি না, তার খোঁজ নেন।

 

 

 

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ভোটার উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট। এসময় তিনি বলেন, সিলেট অঞ্চলে সাধারণত মানুষ সকালে একটু দেরিতে ভোটকেন্দ্রে আসেন। সেই তুলনায় বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত যে ভোটের হার দেখা গেছে, তা মোটামুটি সন্তোষজনক। কোথাও ১০ শতাংশ, কোথাও ১২ বা ১৫ শতাংশ, আবার কোনো কোনো কেন্দ্রে ১৭ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে জানান তিনি।

 

 

তিনি আশা প্রকাশ করে বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। এখন পর্যন্ত সামগ্রিক পরিবেশ ভালো রয়েছে বলেও জানান জেলা প্রশাসক। তবে গত রাতে দু-একটি স্থানে সামান্য সমস্যা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

 

 

প্রার্থী ও ভোটারদের উদ্দেশ্যে সারওয়ার আলম বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সবাইকে সহনশীল আচরণ করতে হবে এবং কোনো ধরনের সহিংসতা বা নির্বাচনী আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে হবে।

 

 

তিনি বলেন, সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচিত হবেন ছয়জন। জনগণ যাকে নির্বাচিত করবেন, সেই ফলাফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

 

তিনি আরও বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে অন্য জেলার মানুষ মনে করে সিলেটে কোনো বিশৃঙ্খলা হয়েছে। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

সামগ্রিক ভোটের হার এখনই নির্দিষ্ট করে বলা কঠিন হলেও দিনের শেষে ভালো একটি উপস্থিতি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরওয়ার আলম।

 

তার মতে, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে, যা দিন শেষে ৫০ থেকে ৬০ শতাংশের বেশি হতে পারে বলে তিনি মনে করছেন।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930