আজ নতুন বাংলাদেশের জন্মদিন ভোটের পর প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ নতুন বাংলাদেশের জন্মদিন ভোটের পর প্রধান উপদেষ্টা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

 

ড. ইউনূস বলেন, ‘আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম। আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম।’

 

গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রর্থীকে ভোট দিলাম, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোট খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশগ্রহণ করার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদশে গড়তে পারি।’

 

 

এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে ড. ইউনূস বলেন, ‘এটা আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার মনে এটা মহা আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।’

 

 

সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে ‘ঈদ মোবারক’ বলে পাল্টা শুভেচ্ছা জানান। জবাবে তিনি হেসে ‘ঈদ মোবারক’ বলেন।

 

 

প্রসঙ্গত, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ বৃহস্পতিবার ভোট চলছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে। সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে, যা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930