ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে ভোট প্রদান করে তিনি এ মন্তব্য করেন।

 

 

ভোট দেওয়ার পর সানাউল্লাহ কেন্দ্রের প্রাঙ্গণে অবস্থান করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

 

এরপর গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক এবং দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা।’

 

 

ইসি বলেন, ‘ভোটের প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

 

 

এদিন ভোট প্রদানের সময় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নজরকাড়া ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলো এবং ভোটারদের উপস্থিতি স্বাভাবিক ও উৎসাহজনক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930