সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি দুই ছেলেকে নিয়ে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন লুনা।
একই কেন্দ্রে ভোট দিয়েছেন তার দুই ছেলে ব্যরিস্টার আবরার ইলিয়াস ও লাবিব সারার।
এসময় তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।