সিলেটে শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে ভোটকেন্দ্রে ৯৮ বছরেরে এক নারী

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিলেটে শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে ভোটকেন্দ্রে ৯৮ বছরেরে এক নারী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চলাফেরাও আগের মতো সহজ নয়। তবুও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় সংকল্প নিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ৯৮ বছর বয়সী সুফিয়া খানম চৌধুরী। ছেলে শাহদাত হোসেন চৌধুরী ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে কেন্দ্রে আসেন।

 

 

বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

 

সুফিয়া খানম নগরের ১ নম্বর ওয়ার্ডের ঝর্নারপাড় পায়রা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর গত ৩১ বছর ধরে একমাত্র ছেলে ও তার পরিবারের সঙ্গেই বসবাস করছেন।

 

 

শারীরিক দুর্বলতা সত্ত্বেও ভোট দিতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন সুফিয়া খানম। পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের নাগরিক দায়িত্ব পালন করতে পেরে তিনি আনন্দিত বলে জানান।

 

 

উচ্চ বয়সেও ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হওয়া সুফিয়া খানমের এই অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930