নবীগঞ্জে ভোট কেন্দ্রে উশৃঙ্খল আচরণের দায়ে এক লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

নবীগঞ্জে ভোট কেন্দ্রে উশৃঙ্খল আচরণের দায়ে এক লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড

প্রতিনিধি /  হবিগঞ্জ ::

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটগ্রহণ চলাকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উশৃঙ্খল আচরণের অভিযোগে গোলাম রসুল রাসেল নামে এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করেন। পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সে মোস্তফাপুর গ্রামের ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহাদুর রহমান দারাবের পুত্র গোলাম রসুল রাসেল (৫০)।

 

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

Spread the love

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728