কয়ছর এম আহমদকে মন্ত্রী চাই, সাংবাদিক নেতাদের দাবি

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কয়ছর এম আহমদকে মন্ত্রী চাই, সাংবাদিক নেতাদের দাবি

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে নব-নির্বাচিত এমপি যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান জননেতা কয়ছর এম আহমদকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

 

 

 

অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান, মহিলা সম্পাদক কলি বেগম, সদস্য হেনা বেগম, আলী জহুর, নিকেশ বৈদ্য, বাপন দত্ত, তৈয়বুর রহমান ও শাহ ফুজায়েল আহমদ প্রমূখ।

 

 

বিবৃতিদাতারা বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি খুবই মর্যাদাপূর্ণ। এ আসনে অতীতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদ ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ অনেকে মন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।

 

 

দীর্ঘ প্রায় ৩০ বছর পর কয়ছর এম আহমদের হাত ধরে আওয়ামীলীগের কাছ থেকে এ আসনটি উদ্ধার করেছে বিএনপি। তাই ভিআইপি আসন নামে খ্যাত এ আসন থেকে নির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রীসভায় কয়ছর এম আহমদের খুবই প্রয়োজন। তা না হলে ভাটির জনপদ সুনামগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণ হবে না।

 

 

তাই বিএনপির চেয়ারম্যান ও আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি, কয়ছর এম আহমদকে মন্ত্রী বানিয়ে আমাদের উপহার দিন। আমরা আপনাকে বৈষ্যমহীন নিরাপদ বাংলাদেশ উপহার দেব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930