জগন্নাথপুরে পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা আর নেই

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জগন্নাথপুরে পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা আর নেই

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন।

 

 

১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে নিজ পরিবারে বইছে শোকের মাতম ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের কাঁদিয়ে চলে গেলে না দেশে। তাঁর শুন্যতা কোন দিন পূরণ হবার নয়।

 

 

পাটলি কুড়েরপাড় গ্রামের বাসিন্দা সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ওয়াহিদুর রাজা ছিলেন সর্বদা হাসিমুখের সদালাপী ও সাদামনের মানুষ। তাঁর মৃত্যুতে জগন্নাথপুর উপজেলাজুড়ে ও বিদেশেও বইছে শোকের ছায়া। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সেই ভালো মানুষ ওয়াহিদুর রাজার রূহের মাগফেরাত কামনা করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930