জগন্নাথপুরে দেড়বছর পর আওয়ামীলীগের কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জগন্নাথপুরে দেড়বছর পর আওয়ামীলীগের কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

 প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ প্রায় দেড়বছর পর হঠাৎ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা। যা দেখে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর ভাংচুর করা হয় আওয়ামীলীগে

 

 

র কার্যালয়। ফলে দীর্ঘ প্রায় দেড়বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে কার্যালয়টি। অবশেষে ১৮ ফেব্রুয়ারি বুধবার হঠাৎ করে দেখা যায়, আওয়ামীলীগের কার্যালয় খোলা। কার্যালয়ের উপরে উড়ছে জাতীয় পতাকা। কার্যালয় খোলেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার ছোট ভাই আমিনুর রশীদ ভূইয়া। এছাড়া আর কোন দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728