মানবিকতার দু হাত বাড়ালেন তাহিরপুরের ইউএনও

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

জাহাঙ্গীর আলম ভূঁইয়া/সুনামগঞ্জঃঃ

করোনা ভাইরাসকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশে সবাই যখন ঘর বন্দী হয়ে নিজেদের জীবন রক্ষার্থে ব্যস্থ তখনও নিজের জীবনের কথা না ভেবে দিন ভর মাঠে সবাইকে সচেতন করতে ব্যস্থ সময় পার করছে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যনার্জী।
তিনি শুধু সবাইকে মানুষজনকে সচেতনেই করছেন না মানবিকতার দু-হাত বাড়ালেন এবার ভবঘুরে কয়েকজন পাগলের প্রতি। নিলেন তাদের খাবারের দায়িত্বও নিয়েছেন।

 

তার এই মানবিকতা দেখে উপজেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। এবং সবাইকে সবার অবস্থান থেকে দেশের এই কঠিন পরিস্থিতে এগিয়ে আসার আহবান জানান তারা।

 

জানা য়ায়, উপজেলার সদর বাজারসহ সব হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশী খাদ্য সংকটে পড়েছে বাজারের ভবঘুরে পাগল মানুষ গুলো। খোলা থাকা অবস্থায় ঐ সব হোটেল ও রেস্টুরেন্টগুলো থেকে খাবার খেয়ে জীবন ধারন করলেও এখন ঐসব ভবগুরে পাগল গুলো খাবার সংকটে পড়েছে।

 

 

এই অবস্থায় শনিবার থেকে ভবঘুরে পাগল মানুষ গুলোর তিন বেলা আহারের দায়িত্ব নিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যনার্জী। দুপুরের খাবারের প্যাকেট ও পানীয়জল তিনি নিজ হাতে ভবঘুরে পাগলদের হাতে তুলে দেন। আরর যতদিন পর্যন্ত বাজারের হোটেল রেস্তোরা বন্ধ থাকবে ততদিন তিনি তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করে যাবেন বলে জানিয়েছেন তিনি।

 

এছাড়াও রবিবার বিকাল ৪টায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার অফিসিয়াল আইডিতে লিখেছেন-আপনার এলাকায় কোন ভিক্ষুক,ভবঘুরে দিনমজুর,চা বিক্রেতা,নির্মাণ ও পরিবহন শ্রমিক,হোটেল শ্রমিক,ভ্যান,রিক্সা,ইজিবাইক চালক,কুলি,মুচি,দর্জি,বাদাম বিক্রেতা,ঝালমুড়ি বিক্রেতা,পাগল অনাহারে থাকলে দ্রুত তাঁকে তথ্য দেয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন বিজেন ব্যনার্জী বলেন,দিন দিন কঠিন হচ্ছে পরিস্থিতি এর ফলে বাজার হোটেল গুলো যতদিন পর্যন্ত বন্ধ থাকবে ততদিন ভবঘুরে পাগলদের তিনবেলা খাবারের ব্যবস্থা করবেন তিনি।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031